রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ
এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব। সেই সাথে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

তাসনিম জারা জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তার সিদ্ধান্ত নয়। তিনি জনগণকে ওয়াদা করেছেন যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য লড়বেন। তাই পরিস্থিতি যাই হোক না কেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

তিনি বলেন, দলবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ সুবিধা থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এই সুবিধা থাকবে না। একমাত্র ভরসা হবে সাধারণ মানুষ এবং তাদের সমর্থন।

তাসনিম জারা উল্লেখ করেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে। তিনি সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা অর্থ দান করেছিলেন, তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা অর্থ ফেরত পেতে চান, তাদের জন্য একটি প্রক্রিয়া চালু করা হয়েছে। বিকাশ বা ব্যাংকের মাধ্যমে দান করা অর্থ ফেরতের বিস্তারিত নির্দেশনা ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নতুন রাজনীতির উদাহরণ স্থাপন করতে চান এবং জনগণের সততা ও সমর্থনের ওপর পুরোপুরি ভরসা রাখছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর