রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

গুম-খুনের পরিবারদের সঙ্গে আবেগঘন মুহূর্তে চোখ মুছলেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ টাইম ভিউ
গুম-খুনের পরিবারদের সঙ্গে আবেগঘন মুহূর্তে চোখ মুছলেন তারেক রহমান

রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে গুম-খুন ও চব্বিশের জুলাইয়ে আহত-নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শুরু হয়েছে। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

শনিবার সকাল ১১টার পর ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত ১৭ বছরে দেশের বিভিন্ন প্রান্তে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা তাদের বেদনা ও আর্তনাদ তুলে ধরেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্য শুনে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। একাধিকবার তাঁকে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আমাদের গুম হওয়া পরিবার ছিল ছোট। আমরা চাইনি এই পরিবার বড় হোক। কিন্তু আজ তা অনেক বড় হয়ে গেছে। আমরা সবসময় বিএনপিকে আমাদের পাশে পেয়েছি এবং আগামীতেও এই দল নির্যাতিত-নিপীড়িত পরিবারের পাশে থাকবে বলে আশা করি।”

গুমের শিকার জনি বলেন, “আমি তিন মাস গুম ছিলাম। এ সময় আমার পরিবার সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। পরে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আমাকে খুঁজে পাওয়া যায়।”

গুম হওয়া সোহেলের মেয়ে সাফা আবেগঘন কণ্ঠে বলেন, “আমি যখন মাত্র দুই মাসের শিশু, তখন আমার বাবা গুম হন। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আমরা এখনো বাবার সন্ধান পাইনি। তারেক রহমান চাচ্চুর কাছে আমার অনুরোধ—আমার বাবাকে খুঁজে দিতে সাহায্য করুন।”

মতবিনিময় সভায় আরও অনেক গুমের শিকার পরিবারের সদস্য ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। তাদের সবার একই দাবি—নিখোঁজ স্বজনদের সন্ধান এবং যাঁরা নিহত হয়েছেন, তাঁদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর