বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিএনপির জনসমাবেশ, মিছিলে-স্লোগানে উত্তাল নয়াপল্টন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স :সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির জনসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের আশপাশ এলকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের স্রোত নয়াপল্টনমুখী হতে থাকে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠছে পুরো এলাকা।

আজ দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হবে। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ জনসমাবেশ করছে বিএনপি।

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনের আশপাশে এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন ব্যানারে, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পাঁচটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে ভিআইপি সড়কের যান চলাচল সীমিত হয়ে গেছে। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর