বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা বিএনপির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৮৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধসরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর রবি ও সোমবার আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। একই দাবিতে গত ৩১ অক্টোবর থেকে আজ ২ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

অবরোধের পাশাপাশি শুক্রবার বিশেষ দোয়া কর্মসূচিও ঘোষণা করেন রিজভী। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির পক্ষ থেকে শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।

রিজভী বলেন, আপনারা জানেন ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সেই সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষের এই গণজোয়ার ক্ষমতাসীনরা সহ্য করতে পারেনি। সে জন্য একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে সেই দিনের শান্তিপূর্ণ সমাবেশটি পণ্ডু করে দেওয়া হয়। এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে প্রমাণিত হয়েছে, পুরো প্রক্রিয়াটি সরকারের পূর্ব পরিকল্পিত।

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশ দলের ২৭২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে ৪৮ জন। এক দফার আন্দোলন বিজয়ের পথে নিয়ে যাওয়ার জন্য অনেক জুলুম-নির্যাতন সহ্য করছে বিএনপি ও সমমনা দলগুলো। পুলিশ আন্দোলনকারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা করছে। আবার কোথাও-কোথাও পুলিশ ও আওয়ামী লীগ যৌথ হামলা করছে। এতে আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। অনেকে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন। তারপরও গণতন্ত্রকামী মানুষ আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ প্রসঙ্গে বলেন, গত ১৫ বছর ধরে আমাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।

সরকার পতনের একদফা আন্দোলনে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছিল আওয়ামী লীগ। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মতিঝিলের দিকে মাঠে ছিল জামায়াতে ইসলামী।

বিএনপির সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন আরও একজন।

ওইদিন সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেন। পরে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। অজ্ঞাত স্থান থেকে রুহুল কবির রিজভী এ কর্মসূচি দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর