শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না: পরওয়ার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮২ টাইম ভিউ
এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদ অধিবেশন শুরু হলে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হতে হবে।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠকে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার চূড়ান্ত করার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন,  এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। অধিবেশন শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।

বিরোধী দল নাকচ করেছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাকচ করেছি বলতে হবে, এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর