শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

সংসদে সমাধান না পেলে রাজপথে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ
সংসদে সমাধান না পেলে রাজপথে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। রোববার সংসদের অধিবেশনের মুলতবি শেষে সংসদে গেটে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ প্রদান করব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা তা চাই না, কারণ যেহেতু বিষয়টা উত্থাপন করেছি, স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় এটা চলতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার প্রস্তাব করেছেন— এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটি কার্য উপদেষ্টার বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়। সংসদেই সমাধান হোক।

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন। মানলে দুইটাই মানতে হবে। জনগণের ইচ্ছা হচ্ছে সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নিয়েছেন। গণভোটে ওনারাও (সরকারি দল) সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোট আগে হোক, ওনাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। ওনাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারাতো গণভোট চাননি, এটা বলেন নাই। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাব বিজয়ী হয়েছে।

আপনারা কি বিশ্বাস করেন সরকার আপনাদের দাবি শেষ পর্যন্ত মানবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর