বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের বাসে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে ওই বাসে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টি ইউনিট কাজ করেছে।

এদিকে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর