শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

তফসিল ঘোষণা হলেই হরতাল ডাকবে বিরোধী দলগুলো

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আজ তফসিল ঘোষণার কথা রয়েছে ইসির। যদি তফসিল ঘোষণা করা হয় তবে অবরোধ কর্মসূচির পরিবর্তে এবার দুই দিনের হরতাল ডাকবে বিরোধী দলগুলো। আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে পরে তারা। ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির এক সিনিয়র নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে ফোন করে জানিয়েছেন—আগামীকাল বৃহস্পতিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি রয়েছে। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করা হবে।

যদিও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তফসিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধ পালন করা হয়। আজ ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর