শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ
বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ক্রমশ ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি পরিবর্তনের নির্বাচন, কিন্তু বর্তমান সরকার সেই নির্বাচনী প্রক্রিয়াকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার ভাষায়, আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে তরুণদের জয়জয়কার এবং সেখানে জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে দলে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি এবং ইসহাক সরকার।

ইসহাক সরকার প্রসঙ্গে তিনি বলেন, তিনি পূর্বে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি তাদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করছেন এবং তার মাধ্যমে অনেক নেতা-কর্মী দলে যোগ দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকারকে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। কেন লোডশেডিং হচ্ছে এবং এর পেছনে কোনো সিন্ডিকেট আছে কি না, তা জনগণের সামনে পরিষ্কার করা উচিত।

তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি সংকট ও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে সিন্ডিকেট কাজ করছে। সরকার যদি এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তারা নিজেরাই মাঠে নামবে বলে জানান তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণকে স্বাগত জানালেও তিনি এর অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে টাকা ছাপানো হচ্ছে।

শাহবাগ থানার সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক ক্যাম্পাস চায় এবং তারা সাংগঠনিকভাবে তৃণমূলে আরও বিস্তার ঘটাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর