শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম ‘গ ণ হ ত্যা’ বলেছিল: তথ্যমন্ত্রী

ড. ইউনূসের করা বাণিজ্যচুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ড. ইউনূসের করা বাণিজ্যচুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। শুক্রবার (৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশ নেওয়া সংগঠনটির নেতাকর্মীরা চুক্তিটির সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং এটি বাতিলের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি প্রয়োজনে সংশোধনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) সকালে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক চুক্তি কোনো ব্যক্তিগত সমঝোতা নয়; এটি দুই রাষ্ট্রের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কাঠামোবদ্ধ প্রক্রিয়া। তাই ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়। তবে চুক্তি বাস্তবায়নের সময় যদি দেখা যায় কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, তাহলে নির্ধারিত কাঠামোর মধ্যেই তা সংশোধনের সুযোগ থাকে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় চুক্তিতে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াই মূল বিষয়। কোনো কোনো ধারা এক পক্ষের জন্য সুবিধাজনক হলেও অন্য পক্ষের জন্য ভিন্ন হতে পারে, আর এভাবেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর