বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না ৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষে আতঙ্ক নিউইয়র্কে কাতারের দুঃস্মৃতি স্মরণে রেখে আলজেরিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন দল নয়, দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় ওসি-এসআই আহত, আটক ৪ সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না : সেতুমন্ত্রী

দল নয়, দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
দল নয়, দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নিলেই তা ফিরে পাওয়া যায় না; বরং ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেয়াই বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে অন্যায় হয়েছে। কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেই ক্ষতি ফেরত পাবেন বা সবকিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাহলে আমরা সেই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভাবি যে, আমরা দেশের জন্য, সমাজের জন্য বা মানুষের জন্য কী করতে পারি।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্র জগতের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় দেশের সংবাদপত্র ও মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, একসময় বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। আর আজ আমরা এতসংখ্যক সাংবাদিকের সঙ্গে কথা বলছি। এটি প্রমাণ করে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা স্থায়ী হয়নি।’

সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সীমিত সম্পদ ও সক্ষমতার মধ্যে শুধুমাত্র গ্রেপ্তার বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বিষয়টি আরও বিস্তৃতভাবে ভাবার আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর