শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১২২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু। প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের মহাসচিব কিশোরগঞ্জ-৩ আসনে এবারও লড়বেন। এছাড়া ঢাকার প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে দলটি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনসহ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। এছাড়া দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

১১টি আসনে প্রার্থী ঘোষণা না করার ব্যাপারে জাপা মহাসচিব বলেন, এসব আসনে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। প্রয়োজন হলে পরে প্রার্থী ঘোষণা করা হবে।

                                                                                                                                                                  লাঙ্গল প্রতীকের প্রার্থী যারা

Finall MP List

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর