বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

নতুন উদ্যমে ফিরছেন বিদ্যা সিনহা মিম, প্রশংসা কুড়াচ্ছে ‘লাইফলাইন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বিনোদন ডেস্ক:

‘পরাণ’ সিনেমার সাফল্যের পর নিয়মিতভাবে বড় পর্দায় দেখা যাওয়ার পরিবর্তে বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’-এ অভিনয় করলেও দীর্ঘ সময় নতুন কোনো কাজ নিয়ে পর্দায় আসেননি। সেই বিরতির সময়টাকে নিজের প্রস্তুতির জন্য কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হন মিম। সাইফ চন্দন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। মুক্তির পর ছবিতে মিমের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই নির্মাণের গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর এবং কাজী আসাদ। গল্পে ভালোবাসা, আত্মত্যাগ ও জীবনের কঠিন বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র অনন্যার ভূমিকায় অভিনয় করে প্রশংসা পাচ্ছেন মিম।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে তার হাতে অন্তত অর্ধডজন নতুন সিনেমার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও একাধিক কাজের প্রস্তাব এসেছে। তবে কোন প্রকল্পে তিনি পরবর্তী সময়ে কাজ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মিম জানিয়েছেন, সময় উপযোগী ও মানসম্মত গল্পকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। সবকিছু চূড়ান্ত হলে নতুন কাজের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর