শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নাশকতার আট মামলায় হাইকোর্ট থেকে আগাম পেলেন নিপুন রায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নাশকতার আট মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়।নিপুণ রায় চৌধুরীর বাবা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিতাই চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জামিন পেয়ে গণময়াধ্যমে নিপুন রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশের জনগণের। বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করেছে সরকার। কিন্তু এই অবৈধ সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের নের্তৃত্বের কারণেই বিএনপিকে ভাঙ্গতে পারেনি সরকার।

আগাম জামিন পাওয়া যাদের হক তাদের বিষয়ে প্রধান বিচারপতি সুদৃষ্টি দেবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর