বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিএনপির সাংগঠনিক পদে রদবদল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক পদে রদবদল করেছে বিএনপি। রোববার (১০ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া অসুস্থ থাকার কারণে তার পরিবর্তে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এরই মধ্যে সুস্থ হওয়ায় পুনরায় তাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জেলা বিএনপি’র আহ্ববায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচির সমন্বয় করবেন।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্ববায়ক এ. এফ. এম কাইয়ুম করাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক এ বি সিদ্দিক মিতুলকে ভারপ্রাপ্ত আহ্ববায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সুত্র : ইনসাইডার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর