শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবার : জাপা মহাসচিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পথ। যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি, সেই ভোট পাব বলে আশা করে আমরা নির্বাচনে এসেছি। ভোটাররা আস্থা রাখতে পারে এমন পরিবেশ হলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য আওয়ামী লীগের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করেছি। আমরাও যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে, নির্বাচন ভালো করার জন্য যা যা দরকার তারা তাই করবে। আবারও আজকে কালকের মধ্যে আলোচনা হতে পারে। যোগাযোগ আছে আমাদের সঙ্গে।

মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের বেশির ভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদের আমি বলে দিয়েছি, সেখানে আছেন ভালো, তবে এখনই নির্বাচনের প্রচারণার কোনো কাজ করার সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী কী বলেছেন সে বিষয়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের বিশ্বাস করেন কি করেন না, সেটা ওনার বিষয়। এই বিষয়ে আমাদের কোনো কমেন্ট নেই। আমরা একটা কথাই বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি। আমরা একটা জিনিস চেয়েছিলাম নির্বাচন কমিশন ও সরকারের কাছে সেটা হচ্ছে— ভোটাররা যেন আসতে পারে এবং পরিবেশ সুন্দর হয় এটাই আমাদের মেইন দাবি ছিল। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর