শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাতীয় পার্টি : চুন্নু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের ৩০০ আসনেই প্রার্থী থাকবে। একটা সিটও আমরা প্রত্যাহার করব না। নির্বাচনে ফাইট করব। প্রত্যেক রাজনৈতিক দলের একটা কৌশল থাকে। আমাদেরও কৌশল আছে। সব কৌশল তো আমরা প্রকাশ করব না। আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।

সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৫ ডিসেম্বর) জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। বৈঠক শেষে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) দুদলের পক্ষ থেকে আলাদাভাবে গণমাধ্যমে ব্রিফ করা হবে।
এর আগে নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে দুই দফা বৈঠক হয়। তবে, কোনো পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে এই হুমকি দেওয়া হয়েছে। এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানকে হুমকি দেওয়া হয়েছে বা জিডি করেছেন বিষয়ে আমার জানা নেই। তবে এই ধরনের হুমকি আমিও প্রতিনিয়ত পাচ্ছি। আমার মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে। আমি এসব হুমকি-ধামকির পরোয়া করি না।

এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে গত বুধবার জিএম কাদেরকে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে। শনিবার জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এসব তথ্য জানা গেছে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। আমরা তদন্ত করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর