রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আগামী লোকসভার আগেই , ৩টি পদ থেকে পদত্যাগ সাংসদ দেবের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

রিপোর্টার : শম্পা দাস ও সমরেশ রায় : পশ্চিম মেদিনীপুর : ৪ঠা ফেব্রুয়ারী রবিবার, ঘাটাল পশ্চিম মেদনীপুর  লোকসভা কেন্দ্রের সাংসদ দেব তিনটি পদ থেকে পদত্যাগ করছেন বলে জানা যায়, কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ,আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না দেব,  যদিও তিনি নিজেই ব্যাপারে মুখ খোলেননি। তবে তার নীরবতাতেই বাড়ছিল জল্পনা, শনিবার সন্ধ্যায় সেই জল্পনা উসকে দিলেন অভিনেতা সাংসদ দেব,

গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে ইস্তফা দিলেন, বীরসিং উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন। ঘাটাল রবীন্দ্র সতবারসিকি মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও বিস্তফা দিলেন। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদেও তিনি ইস্তফা দিলেন।

এর পরিপ্রেক্ষিতে কটাক্ষ করলেন, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, শীতল কপাট জানালেন, এটা হবার ছিল, উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন ,একাধিক পথ শুধু আগলে রেখেছেন, উন্নয়ন করতে পারেননি, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন উনি ,চুরি ডাকাতির সাথে যুক্ত হয়েছেন, তার জন্য বিজেপিকে ভয় পাচ্ছেন, বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করতেও ভয় পেয়েছেন দেব, দিলেন সংসদ দেবকে,

রবিবার সকাল থেকেই ঘাটাল কলেজ চত্বরে দেবের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিজেপি কর্মী সমর্থকদের ,তবে এ নিয়ে মুখে কুলুপ এটেছেন শাসক দল। লিখিতভাবে তিনটি পদ থেকে ইস্তফা দিলেও ,সংশ্লিষ্ট দপ্তরের চিঠির মাধ্যমে জানালেও অভিনেতা সাংসদ দেবের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ইতিমধ্যেই ঘাটাল তথা রাজ্য ও রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক  আলোড়ন,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর