বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সরকার পতনের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

এ সময় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা ‘মানবতার শত্রু’।
রিজভী বলেন, সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস।
তিনি আরও অভিযোগ করেন, সরকার নির্বাচনে আসার দর-কষাকষি করতে বিএনপির নেতাদের কারাগারে নিয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ২৭৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর