রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রোমের বিতর্ক নিয়ে ভেনিসে মুখ খুললেন জেমস

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে নানা অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউলের গায়ক জেমস। হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা, আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া, চুক্তি ভঙ্গ এবং টিকিট বিক্রির অর্থ নিয়ে অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়। এর আগে নগরবাউলের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন এসব বিষয়ে কথা বললেও এবার ভেনিসে সংবাদ সম্মেলনে সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেছেন জেমস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরবাউল। সেখানে জেমস দাবি করেন, যথাযথ তথ্য-প্রমাণ ছাড়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবির প্রসঙ্গে জেমস বলেন, ‘একটা হোটেলের নিয়ম-কানুন আছে। যে রুম নিয়ে অভিযোগ, সেখানে কিছু ইয়াং মিউজিশিয়ান ছিল। তাদের বয়স কম, হয়তো রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। এটা এমন কোনো বিগ ডিল নয়। এমন প্রায় সব হোটেলেই এটা ঘটে।’

হোটেল কক্ষের ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ায় ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, ‘এটা আমার রুমই না। সেক্ষেত্রে আমার প্রাইভেসির বিষয়টি আসছেই না।’ অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে যে কক্ষের ছবি ছড়িয়ে পড়েছে, সেটি তাঁর ব্যক্তিগত কক্ষ ছিল না বলে স্পষ্ট করেন তিনি।

তবে আয়োজকদের পক্ষ থেকে ওঠা চুক্তি ভঙ্গ ও টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি বিস্তারিত মন্তব্য করেননি জেমস। এ সময় তাঁর মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন আয়োজকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন।

রবিনের দাবি, চুক্তি অনুযায়ী ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধের পর জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর আগে আয়োজকেরা চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। ফলে অর্থ পরিশোধের বিষয়টি নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে জানান তিনি।

রোমের ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই অবশ্য থেমে নেই নগরবাউলের ইউরোপ সফর। আগামী ২৩ আগস্ট ভেনিসে কনসার্ট করার কথা রয়েছে জেমস ও তাঁর দলের। এরপর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করবেন তারা। সফরসূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনেও একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে নগরবাউলের।

ইউরোপ সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে জেমস ও তাঁর দলের। বিতর্কের মধ্যেও ধারাবাহিক কনসার্টের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে দর্শক-শ্রোতাদের সামনে নিজেদের সংগীত পরিবেশন করে যাবেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর