সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে ছড়িয়ে পড়া আপত্তিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৫২টি লিংক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে জাহ্নবীর নাম বা ছবি ব্যবহার করা সব ফ্যান পেজ ও অনলাইন লিংক বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।

জাহ্নবী তাঁর ব্যক্তিত্ব ও পরিচয়সংক্রান্ত অধিকার সুরক্ষায় আদালতের দ্বারস্থ হন। মামলায় প্রায় ৬ হাজার ৮৮৪টি ইউআরএল নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এসব লিংকের মধ্যে অশ্লীল কনটেন্ট, পরিচয় নকল করে অ্যাকাউন্ট পরিচালনা, অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার এবং এআই-নির্মিত ভুয়া ছবি বা ডিপফেকের অভিযোগ ছিল।আদালত প্রাথমিকভাবে কিছু লিংক পর্যালোচনা করে ৫৫২টিতে অত্যন্ত অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্টের উপস্থিতি দেখতে পায়। এরপর এসব লিংক দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।জাহ্নবীর আবেদনে থাকা সব ৬ হাজার ৮৮৪টি লিংক সরিয়ে দেয়ার দাবি অবশ্য মেনে নেয়নি আদালত। বিচারপতি অনুপ জয়রাম ভামবানির নেতৃত্বাধীন আদালত স্পষ্ট করেছে, কোনও তারকার নামে ফ্যান পেজ থাকলেই সেটিকে বেআইনি বলা যায় না। এসব পেজে অভিনেত্রীর ছবি, সিনেমা নিয়ে তথ্য, প্রশংসা এমনকি সমালোচনাও থাকতে পারে।

তাই শুধু জাহ্নবীর নাম বা ছবি ব্যবহার করার কারণেই সব ফ্যান পেজ বন্ধ করে দেওয়া যায় না বলে জানিয়েছে আদালত।আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও পেজে অশ্লীল কনটেন্ট থাকলে বা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে বেআইনিভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। অর্থাৎ, ফ্যান পেজ হওয়া নিজে অপরাধ নয় কিন্তু সেই পরিচয় ব্যবহার করে আপত্তিকর বা বেআইনি কাজ করা হলে আদালতের হস্তক্ষেপ হতে পারে। মামলায় এআই দিয়ে তৈরি জাহ্নবীর ভুয়া ছবি, ডিপফেক, পরিচয় নকল করে চালানো অ্যাকাউন্ট এবং অশ্লীল কনটেন্টের অভিযোগও উঠেছে। আদালত এসব বিষয়কে সাধারণ ফ্যান কনটেন্টের সঙ্গে এক করে না দেখে আলাদাভাবে গুরুত্ব দেয়ার কথা বলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর