শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল : মেনন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : উজিরপুর-বানারীপাড়া বরিশাল-২ আসনের ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন উজিরপুর সরকারি ডব্লিউ বি ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বৃহস্পতিবার সন্ধ্যায় উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিশ্বের কাছে এই নির্বাচন একটি চ্যালেঞ্জের বিষয় এবং গণতন্ত্র রক্ষার নির্বাচন। তাই আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করে ৫ম বারের মত জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। বিএনপি ভোট বর্জনের যে ভুয়া প্রচারণা চালাচ্ছে তাতে কেহ বিভ্রান্ত হবেন না। উজিরপুরে নৌকার উঠান বৈঠকে জনতার ঢলই প্রমান করে এই সরকারের উন্নয়ন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে নৌকার মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে বাদ্যযন্ত্র নিয়ে ব্যাপক শো-ডাউন দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করলে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।

এসময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাড. তালুকদার মো: ইউনুস, ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, জেলা আওয়ামী লীগনেতা এ্যাড. কাইয়ুম খান কায়সার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর