রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কবে,কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স প্রস্তাব এমপির তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ গুলশান থেকে সাবেক এমপি নুর মোহাম্মদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা এমিরেটাস অধ্যাপক নিয়োগ বাতিলে বিএমইউর ব্যাখ্যা তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

ইতালিতে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজন আরেক বাংলাদেশির ছবি প্রকাশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ইতালিতে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজন আরেক বাংলাদেশির ছবি প্রকাশ

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে এ ছবি প্রকাশ করা হয়েছে। ইতালির পুলিশ বলছে, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন, তার বাড়ি বাংলাদেশে। তার সন্ধান মিলবে—এমন কোনো ইঙ্গিত বা দরকারি তথ্য থাকলে তা রোম পুলিশের মোবাইল স্কোয়াডের 3346903295 নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।শুক্রবার রাতে রোমের একটি আবাসিক ফ্লাটে ছুরিকাঘাতে এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত হন। তারা হলেন—কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সি মেয়ে আরোয়া ইসলাম আরিশা। আর তাদের ছেলে অয়নকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত বাবুলের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

এ হত্যাকাণ্ডের পর এক বছর আগের এক উড়োচিঠির প্রসঙ্গ সামনে আসছে।

স্বজনরা জানান, ২০২৫ সালের ২ জুলাই রাতে বাবুলের বাবা সিরাজুল ইসলামের বাড়ির ফটকে ‘লাল বাহিনী’ নামে কথিত ডাকাত দলের উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা দাবি করা হয়। আর দাবি পূরণ না হলে সিরাজুলের ছেলে ও নাতিকে হত্যার পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকিও দেওয়া হয় বলে ভাষ্য স্বজনদের।

কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম শনিবার বলেন, সেসময় মৌখিকভাবে বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমরা নিয়মিত উনার পরিবারকে নিরাপত্তা দিয়েছি। তার মধ্যেই আজ ইতালিতে তিনজনকে হত্যার বিষয়টি জানতে পেরেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর