রাজধানীর উত্তরখান থানা যুবদলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সাজ্জাদুল মিরাজ। উত্তরখান থানা যুবদলের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তরখান থানা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ হোসেন শাকিল এবং দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সুলতান আহমেদ বকুল, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, এবং যুগ্ম আহবায়ক সবুজ মিয়া। এছাড়াও ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারজান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপহার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।