শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ
ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন।

জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান, এমপি; মো. আবুল হাসনাত, এমপি; এবং মো. নূরুল ইসলাম, এমপি।

এ সময় সরকারি দলের চীফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিরোধী দলীয় চীফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত  করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর