মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেছেন, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং জনগণের দাবির প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচি ছিল সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দাম সামান্য বৃদ্ধি করা ছাড়া বিকল্প ছিল না।

রিজভী আরও জানান, প্রধানমন্ত্রী শুরুতে জ্বালানি তেলের দাম বাড়াতে আগ্রহী ছিলেন না। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এবং পার্শ্ববর্তী দেশগুলোতে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি দাবি করেন, এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার দীর্ঘ সময় তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছিল।

মন্ত্রীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বশীল আচরণ আরও বাড়াতে হবে। ‘শুধু বক্তব্য দিলেই চলবে না, কথার সঙ্গে কাজের সামঞ্জস্য থাকতে হবে। প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা অনুসরণ করা উচিত,’ যোগ করেন তিনি। গুমের বিষয়টি তুলে ধরে রিজভী প্রশ্ন রাখেন, সংশ্লিষ্ট অনেক ব্যক্তি দেশে থাকলেও কেন তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না। তার মতে, অপরাধীদের জিজ্ঞাসাবাদ করলে বিএনপির গুম হওয়া নেতাদের সন্ধান পাওয়া যেতে পারে।

গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশে কিছু ত্রুটি রয়েছে, যা সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা প্রয়োজন। ‘এমন আইন হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুমের মতো অমানবিক পন্থা গ্রহণ করতে না পারে,’ বলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর