বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কাজিয়া লিজ মেজো সমালোচনার মুখে উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান “আব্বাছ” ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’ শুরু হচ্ছে ৯ বছর পর

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দীপ্ত টিভির স্ক্রলে এ তথ্য জানিয়েছে। টিভি স্ক্রলে বলা হচ্ছে, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থান নিহত ১৪০০ শহীদ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভির সংবাদ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপ শেষে শীঘ্রই খুলে দেয়া হবে জনপ্রিয় চ্যানেলটির সংবাদ সম্প্রচার। এদিকে বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভি এক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর