শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নেতাকর্মীদের পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে: বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, ‘পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য দিন-রাত যেকোনো সময় বাড়িঘরে হানা দিচ্ছে। তাদেরকে না পেলে পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।’দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অন্যায়ভাবে তাদের পরিবারের সদস্যদের আটক করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের সহায়তায় বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা বদ্ধপরিকর।

ইউএনবি জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিবৃতি দেন।

তিনি বলেন, ‘পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য দিন-রাত যেকোনো সময় বাড়িঘরে হানা দিচ্ছে। যখন টার্গেট করা ব্যক্তিদের বাড়িতে পাওয়া যায় না, তখন তাদের বাবা ও ভাই বা পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে।

‘শুধু তাই নয়, বিএনপি নেতাদের আটক স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে সারাদেশে ভয়াবহ দমন-পীড়ন শুরু করেছে। তবে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ বিএনপি জনগণের পাশাপাশি বর্তমান অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

বিএনপি ঘোষিত আন্দোলনের কর্মসূচিতে ভয় পেয়ে ফ্যাসিবাদী সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি অবিলম্বে দুদুর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।’

প্রসঙ্গত, সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে দুদুকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর