শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নৌকার মাঝি আমরা , উজানে নাও বেয়ে অভ্যস্ত : সাঈদ খোকন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদকে ইঙ্গিত করে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন বলেছেন, আমরা তো জানি না, লাঙলের জোয়াল কাঁধে নিলে কেমন ভারী লাগে, কতোটা হালকা তা যে কাঁধে নেবে সেই বুঝবে। আমরা নৌকার মাঝি, উজানে নাও বেয়ে অভ্যস্ত।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়ার পর তিনি এ কথা বলেন।সাঈদ খোকন বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা উৎসবমুখর নির্বাচন জনগণকে উপহার দিতে যাচ্ছি।

তিনি বলেন, আমরা সব সময় বলেছি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেটি পূরণের জন্যই সারাবিশ্বে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি।

আজ আবার শরীকদের নিয়ে আওয়ামী লীগ আলোচনায় বসবেন। এতে কি আপনার আসন ছেড়ে দেওয়ার কোনো বিষয় আসতে পারে কি না জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, আশা করছি এমন কিছু হবে না। আমি নৌকা নিয়ে নির্বাচন করবো সেই প্রত্যাশা রাখি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর