শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বুলু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ টাইম ভিউ
বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বুলু

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলে  মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০/২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন কিন্ত এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সকল পন্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ রাষ্ট্র পরিচালনার যে বিএনপির অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, আমি পুরো বেগমগঞ্জে ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করব। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন তাদের আহবান করবো রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। যাতে ওইসব লোকজন সুন্দর ভাবে ইফতার করতে পারে। প্রান্তিক মানুষের পাশে আমরা বিএনপি আছি। এর বাহিরে বিত্তবানরা এগিয়ে আসলে আসলে আমরা খুশী হবো।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর