শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা

স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৯ টাইম ভিউ
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড ১৩/১ নম্বর সরকারি কোয়ার্টারের সামনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে ঘটে অপ্রীতিকর ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গাড়ি নিয়ে কোয়ার্টারে প্রবেশের সময় সেখানে দায়িত্বরত কমিউনিটি পুলিশ গাড়িটি থামানোর সংকেত দেয়। ঠিক ওই সময় নিকটবর্তী একটি স্কুলে ছুটি হওয়ায় রাস্তায় শিশুদের ভিড় ছিল। নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় চালককে।

তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা উপেক্ষা করে গাড়িচালক জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন এবং রাস্তা নিয়ন্ত্রণে ব্যবহৃত বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলেন। এতে আশপাশে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

এসময় কমিউনিটি পুলিশের সদস্যরা আপত্তি জানালে চালক ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে লাঠি দিয়ে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা আরও দাবি করেন, চালক ঘটনাস্থলে “ম্যাডামের হুকুম” বলে মন্তব্য করেন।

ভুক্তভোগী থানা একটি অভিযোগ করেছেন  ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর