শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

শিমরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ২২ নেতাকর্মী আহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শিমরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির ৫ নেতাকর্মী আটক হয়েছেন।

এর আগে শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে হলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ, নাসিক ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শামীম আলম সাজিদ, নাসিক ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাব্বি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ জিকু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা,ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিসহ সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, আড়াইহাজার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহম্মদ উল্লাহ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, ফতুল্লা ইউনিয়ন বিএনপি মিঠু। বাকীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম জানান, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার আমাদের ২২ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া আমাদের ৫ জন নেতাকে অন্যায়ভাবে আটক করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় তা আর সম্ভব হয়নি। বর্তমানে আমাদের আহত নেতারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এসময় তাদেরকে বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর