শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠকের পর এই তালিকা চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে ৮ জন মনোনয়ন পেয়েছেন। তারা হলেন: কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, সিলেটের মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ২ জন। তারা হলেন: কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

এ বিষয়ে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা সংবাদমাধ্যমকে জানান, এই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জোটের সব প্রতিনিধিরা এক বিশেষ বৈঠকে বসবেন। সেখানে বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর