মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে দোহারে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ২০৩৬ সালে টাকার গুরুত্ব কমে যেতে পারে, দাবি ইলন মাস্কের বিশ্বকাপের বিদায়ের পর অভিনয়ে রোনালদো, ‘ডে ওয়ানস’ সিরিজে নতুন চমক শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮ টাইম ভিউ
সোহরাওয়ার্দী উদ্যানের সেই 'নামাজের জায়গাসহ' অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি-সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ত্রিপলের ছাউনি দিয়ে বানানো ‘নামাজের জায়গাসহ’ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সেখানে অভিযান চালায়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সংবাদমাধ্যমকে বলেন, “নামাজের জায়গা বলে আলাদা কোনো ব্যাপার নেই। যত অবৈধ স্থাপনা ছিল সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর, সবই উচ্ছেদ করা হয়েছে।”

অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান চলবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর