রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

অসহযোগ আন্দোলন সফল করতে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহ্বান ফখরুলের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৭৭ টাইম ভিউ

বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার (৪ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকরের পদত্যাগের দাবিতে জনগণ রাস্তায় নেমেছে। পুরো দেশ সরকারের বিরুদ্ধে একাট্টা। ছাত্র জনতার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুল।

এদিকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।

এ ছাড়া মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় আন্দোলনকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর