রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ইসরাইলের সাথে কোন ধরণের যোগাযোগ জনগণ সহ্য করবে না: খেলাফত মজলিস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঈদের দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইসরাইলের তেল আবিব থেকে ঢাকায় বিমান অতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ইসরাইল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই হিসাবে ইসরাইলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের থাকার কথা নয়। অথচ পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারেই ঢাকা ত্যাগ করে।

তারা বলেন, ইসরাইল একদিকে ফিলিস্তিনের গাজায় মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে, পবিত্র ঈদের দিনও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা চালিয়ে হত্যা করছে, অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে। যে বিমান সংস্থা এ ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছে। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হচ্ছি।

গাজ্জায় গণহত্যাকারী ইসরাইল থেকে কেন, কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করল এবং কী নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায়। অথচ এর আগে ইসরাইল থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশে আসেনি। সরকারকে অবিলম্বে জাতির সামনে এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে। মানবতার দুশমন ইসরাইলের সঙ্গে গোপনে-প্রকাশ্যে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর