সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৫ সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী

ওমরাহ করতে যাওয়ার পথে অসুস্থ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীবাবর, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বাবরের সাবেক একান্ত সচিব আব্দুস সালাম প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাই পৌঁছায়। উড়োজাহাজের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাকে ভর্তি করা হয় দুবাইয়ের একটি হাসপাতালে। বাবরের স্ত্রী-সন্তান সৌদি আরব চলে গেছেন। তিনি জানান, সুস্থ হলে বাবর সৌদি আরবে যাবেন। সেখানে ওমরাহ শেষে চিকিৎসার জন্য সপরিবারে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।

১৭ বছর কারাগারে থাকার পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারাগারে থাকা অবস্থায়ও কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর