বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

কৃষিমন্ত্রী হাটে হাঁড়ি ভেঙেছেন : রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ‘দেশে সহিংসতা বন্ধে পরিকল্পিতভাবেই বিএনপি নেতাকর্মীদের জেলে আটক রাখা হয়েছে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যকে ‘হাটে হাঁড়ি ভাঙা’ বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তা-ব-হত্যাকা- থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেপ্তার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়িঘরে হামলা, তল্লাশি, ভাঙচুর, আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত।’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট-কাচারি, বিচার-আচার সবকিছু সরকারের হাতে বন্দি! সব শেখ হাসিনার ইশারায় চলছে।’ গত শনিবার বেসরকারি একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে কি হরতালের দিন গাড়ি চলতো? এ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’

বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পেছানো হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর