রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। রোববার বেলা পৌনে ১২টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মোট ১১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন যার ১০টিই জাকের পার্টির।

এদিন সকাল থেকে জাকের পার্টির ঢাকা ১১ আসনের প্রার্থী মাসুদ রানা, ১৬ আসনের আমিনুল ইসলাম, ১৫ আসনের মাইনুল ইসলাম, ১৪ আসনের জাকির হোসেন, ৭ আসনের বিপ্লব চন্দ্র বনিক, ৮ আসনের নজরুল ইসলাম লিটন, ৯ আসনের মো. মফিজুল্লাহ, ১২ আসনের হুমায়ূন কবির, ১০ আসনের মোঃ হুমায়ুন কবির, ৪ আসনের রবিউল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ঢাকা ১৭ আসনের নাজমুন নাহারও প্রার্থীতা প্রত্যাহার করেন।

দুই শতাধিক আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা। সকালে মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেন, জাকের পার্টি সারা দেশে ২১৮টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তবে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই শতাধিক আসন থেকে দলীয় প্রার্থী সরে দাঁড়াবে। তবে কিছু আসনে জাকের পার্টির প্রার্থী থাকবে। সেই সংখ্যাটা দশেরও কম হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর