বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ

জানুয়ারির শেষ সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এবারও পাঁচ থেকে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, মার্চে রোজা শুরু ও এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। প্রথম ধাপের নির্বাচনের বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত চূড়ান্ত করবে ইসি।

এর আগে, শনিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, উপজেলা নির্বাচনের বিষয়ে কমিশন থেকে এখনো কিছু বলা হয়নি। তবে সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রথম ধাপে নির্বাচন করা যায় এমন অন্তত ১০০ উপজেলার তালিকা প্রস্তুত রয়েছে। চলতি মাসের শেষের দিকে উপজেলার প্রথম ধাপের নির্বাচনের তফসিল হতে পারে। তবে তফসিল ও ভোট কখন হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন।

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে পাঁচ ধাপে জুনে গিয়ে শেষ হয়।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী এরইমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর