রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বিএনপির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ টাইম ভিউ
তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বিএনপির

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।স্মৃতিসৌধের প্রচলিত নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করতে হয়। তবে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে রওনা দিলেও যানজট বা সময়ের কারণে তারেক রহমানের গাড়ি বহর বিকেল ৫টার মধ্যে সাভারে পৌঁছাতে পারেনি।

এই প্রেক্ষাপটে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের বাধ্যবাধকতার কারণে তারেক রহমানের পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।

এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান স্মৃতিসৌধে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর