রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে: জয়

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৯ টাইম ভিউ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন না দিলে দেশে ‘বিশৃঙ্খল’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্তর্বর্তী সরকার ‘উচ্ছৃঙ্খল জনতার শাসনকে’ সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেছেন। রোববার (১১ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ ক্ষমতাহীন’ মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, বর্তমানে বাংলাদেশে উচ্ছৃঙ্খল জনতার শাসন (মব রুল) চলছে। এই জনতা যদি কাল বলে—না, আমরা অমুক ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে চাই না, তাহলে তাদেরও পরিবর্তন করতে হবে। সজীব ওয়াজেদ আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, পুলিশপ্রধানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়ার বিষয়ে ইঙ্গিত করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি চান কয়েক মাসের মধ্যেই নির্বাচন হোক। তবে জয় বলেন, নির্বাচন বিলম্বিত হলে তা ঝুঁকিপূর্ণ বিষয় হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দেয়াটাই তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) জন্য বেশি মঙ্গলজনক হবে। এর মাধ্যমে জনগণের কাছে বৈধতা আছে, এমন একটি বৈধ সরকার ও প্রকৃত কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরে আসবে। তা না হলে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ দল অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, আমাদের লাখ লাখ সমর্থক রয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা কখনোই দেশের অন্তত অর্ধেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেন, ‘এটা (নির্বাচনী লড়াই) হবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে। আমাদের একসঙ্গে কাজ করা দরকার।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ও সংঘাত উসকে দেয়ার পেছনে বিদেশি শক্তি কাজ করেছে বলেও মনে করেন সজীব ওয়াজেদ জয়। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর