সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৫ সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী

পিআর বাদ দিয়ে আসুন সবাই একত্রিত হয়ে নির্বাচন করি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ টাইম ভিউ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটা দল পিআর দাবি করছে। পিআর কেউ বোঝে না। যা মানুষ বোঝে না তা কেন হবে? ভোট হবে এক ব্যক্তি এক ভোট। সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে। দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে নির্বাচিত সংসদে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন করে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফায় সংস্কারের প্রস্তাব করেছে, সরকার যা এখন করছে। তিনি আরও বলেন, ড. ইউনূসকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারেন। জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই, আপস হবো না। পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর