বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন ড. আব্দুল মঈন খান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের কথা জানিয়েছেন। অন্যদিকে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দুজনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি (পিটার হাস) আনন্দিত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে কথা বলে আসছে। গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সোচ্ছার যুক্তরাষ্ট্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর