সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। জাতীয় ঐকমত্য গঠনে ছয় মাসের জন্য বুধবার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, মনির হায়দারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হলো।মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন।

তিনি দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় কাজ করেছেন। সবশেষ তিনি বেসরকারি টিভি স্টেশন বাংলাভিশনের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর