রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ টাইম ভিউ
বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের রোড নম্বর ৯০-এর ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচনি ব্যবস্থাপনা কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা (স্টিয়ারিং) কমিটির সব কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে। রিজভী আরও জানান, নির্বাচনি কার্যক্রম সহজ ও কার্যকর করতে কার্যালয়ে একটি কল সেন্টারও চালু করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন পরিচালনা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, আর সেই কাজকে আরও সুশৃঙ্খল ও দক্ষভাবে সম্পন্ন করতেই এই পৃথক নির্বাচনি কার্যালয় স্থাপন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর