সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৫ সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : মির্জা ফখরুল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫১ টাইম ভিউ

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না। আমরা চাই, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। তিনি বলেন, সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটা মানুষ চায় নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করছে—এই সরকার এত দাবি-দাওয়া পূরণ করবে কীভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর