রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিএনপি সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছে :মঈন খান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছে বিএনপি। শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে কর্মসূচি পালন করা হয়েছে। কালো পতাকার কালো আধারে বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।ড. আব্দুল মঈন খান বলেন, ৭ জানুয়ারি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নির্বাচন করেছে সরকার। এর মধ্য দিয়ে জনগণের নৈতিক পরাজয় হয়েছে।

দিল্লির শাসনে বাংলাদেশ চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, উপনিবেশ কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর