সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৫ সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী

বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে এবং বিক্ষোভ আন্দোলন যাই হোক, গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে তা চিরদিনের জন্য বন্ধ করতে হবে।সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিয়ে যাচ্ছেন। স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে এ কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর