রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

মিথ্যা মামলা প্রতিবাদে নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ
শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : দলের নেতাকর্মীর মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের অনুমতি চেয়ে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এ সমাবেশ হবে; চিঠিতে তা উল্লেখ করা হয়নি। সমাবেশ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপি নেতাকর্মীর মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে একটি মামলায় কারাগারে নেওয়া হয়েছে। দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, তানভির আহমেদ রবিন ছাড়াও দলের অনেক নেতাকর্মী আটক হয়েছেন। এর প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর